তারা সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজি অটোরিকশা চালক খোরশেদ আলমের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ও স্থানীয়রা জানান, দুই ভাই ভ্যান গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জকসিন বাজারে পৌঁছলে চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হন।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: ২০ টাকায় মামলা