খাগড়াছড়িতে অস্ত্র, গুলিসহ আটক ৬

খাগড়াছড়িখাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ছয় জনকে আটক মাটিরাঙা সেনা জোন। মঙ্গলবার রাত ২টার দিকে ইউপিডিএফ এর ছয় সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় মাটিরাঙা জোন সদর দফতরে সংবাদ সম্মেলন করেন জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন।   

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীপাড়ার পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ছয় ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অটো রাইফেল, দুইটি পিস্তল, একটি এলজি, ৪৯ রাউন্ড তাজা গুলি, আদায়কৃত চাঁদার ১৯ হাজার ৭৬০ টাকা, রশিদ বইসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।