স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল জানান, পুলিশ বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ মিছিলে লার্ঠিচাজ করে। এ সময় পুলিশ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুকে (২৯), যুগ্ন আহ্বায়ক আব্বাস পাটোয়ারি (৩০), স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়ের হোসেন (২৮), মো. মাসুদ (২২) রবিউল হোসেন জুয়েলসহ(২২) পাঁচ জনকে আটক করে নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুমতি না নিয়ে রাস্তা বন্ধ করে মিছিল করায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।