শনিবার (২৩ ডিসেম্বর) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করা হয়। বের করা হয় শোভাযাত্রা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পৃথক পৃথক ফেস্টুন ও ব্যানারে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং নেচে গেয়ে শহরকে মাতিয়ে তোলেন। স্কুল মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের আদালত সড়ক, শাপলা চত্বর, চেঙ্গী স্কয়ার হয়ে আবার হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ৬০ বছরের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করে অনেকে অবেগপ্রবণ হয়ে পড়েন। বিকালে র্যাফেল ড্র, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।