রেলের অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থা অচল, বিপাকে যাত্রীরা

ছবি: সংগৃহীতসারাদেশে রেলের অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থা অচল হয়ে পড়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ সমস্যার সৃষ্টি হয়। এতে স্টেশনগুলোতে হাতে লেখা টিকিট বিক্রি হচ্ছে। এ কারণে আগাম টিকিট এবং অন্য স্টেশনের টিকিট কিনতে আসা যাত্রীরা বেকায়দায় পড়েছেন।

কুমিল্লা স্টেশনে আসা কামাল হোসেন নামে একজন যাত্রী জানান, তিনি ঢাকায় যেতে অগ্রীম টিকিট চেয়েছেন। এসে জানতে পারেন অনলাইনে সমস্যা, তাই ফিরে যাচ্ছেন।

কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, ‘ঢাকায় নেটওয়ার্কের ক্যাবল কেটে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে। যাত্রীদের ব্ল্যাংক পেপারে টিকিট দেওয়া হচ্ছে।’