চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘রাতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৩৫ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’