নোয়াখালীতে মসজিদসহ ১৪টি দোকান পুড়ে ছাই

 

নোয়াখালী জেলা শহরের মাইজদি ইসলামিয়া সড়কে অগ্নিকাণ্ডনোয়াখালী জেলা শহরের মাইজদি ইসলামিয়া সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদসহ ১৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, বুধবার রাত সোয়া নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় একটি টিনসেড মসজিদসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে  আনে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ  জানা যায়নি।