তিনি বলেন, ‘বিমান বাহিনীর প্রধান আজ দুপুর ২টার দিকে মহেশখালীতে ঘটনাস্থল পরিদর্শন করবেন। হেলিকপ্টারে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের পর তিনি গাড়িতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার স্থান পরিদর্শন করবেন।’
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা এলাকায় বসতবাড়ির ওপর একটি বিমান এবং মাইঝপাড়া গ্রামের পানের বরজের ওপরে আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর সূত্র জানিয়েছেন। এদিকে, বিমান দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। ধ্বংসস্তুপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
আরও পড়ুন:
বিমানের অংশ খসে পড়ে লম্বাঘোনা বাজারে, এক কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত