চট্টগ্রামচট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপায় জামশের আলী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জামশের আলীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকবলী উপজেলার শান্তিপুর এলাকায়।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ভবন নির্মাণের জন্য সেখানে মাটি কাটা হচ্ছিল। সেখানে কাজ করার সময় মাটিচাপা পড়ে গুরুতর আহত হন জামশের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।