কুমিল্লায় পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লাকুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের  (ডিবি) সঙ্গে  বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই)দুই কন্সটেবল আহত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটায় জেলার চান্দিনা ছয়ঘড়িয়ায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল  আলম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান,  একদল ডাকাত ছয়ঘড়িয়া ব্রীজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই খবর পেয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে  গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।  পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। 

তিনি আরও জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপার একটি মামলা হয়েছে।