বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হবে। যাতে বিএ-এমএ পাস করে শিক্ষার্থীদের বেকার জীবন কাটাতে না হয়। অষ্টম-নবম শ্রেণি পাস করে যাতে তারা কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেজন্য কারিগরি শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়া হবে। যাতে একটি ট্রেডের ওপর পড়াশোনা করে চাকরির ব্যবস্থা করতে পারেন।’
এর আগে প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।