কক্সাবাজারে ওআইসি`র প্রতিনিধি দলঅর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২ এলাকায় সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় ওআইসি'র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি 'আইপিএইচআরসি'র চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা ওআইসি'র কাছে প্রতিবেদন পেশ করবো।’কক্সাবাজারে ওআইসি`র প্রতিনিধি দল
প্রতিনিধি দলে ছিলেন, ওআইসি'র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।কক্সাবাজারে ওআইসি`র প্রতিনিধি দল
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার পৌঁছেন ১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি। ওইদিন দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি'র প্রতিনিধিদল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।