কুমিল্লায় পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধকুমিল্লা সদর উপজেলার আমতলীতে ডিবি পুলিশ ও ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে আবু তাহের (২৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় পুলিশ এক ডাকাতকে আটক করেছে। শনিবার দিনগত রাত দেড়টায় সদর উপজেলার আলেখারচর আমতলী গোমতী নদীর পাড়ে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে। তিনি ওই ডাকাত দলের সর্দার ছিলেন। আবু তাহের গত বছর নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড়ে ইপিজেড ম্যাক্স কোম্পানির ৪০ লাখ টাকা ছিনতাই ঘটনার মূল নায়ক।