চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আহত সানাউল্লাহ ফায়ারম্যান হিসেবে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত আছেন। রবিবার ভোরে ঠাকুরদীঘি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটির উদ্ধার কাজে অংশ নিতে গিয়েই সে আহত হন। দুর্ঘটনায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।