আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান, সনাক কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিবছর গড়ে ১৫শ’ ব্যাগ রক্ত সরবরাহ করছে। কুমিল্লা ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলেও সংগঠনটির সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, হেল্থ ক্যাম্প, ব্লাড অ্যাওয়ারনেস ও বিভিন্ন উপজেলায় আলাদা আলাদা কমিটি করে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করে আসছে সঞ্চারণ।