সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, মধ্যরাতে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করে। পরে তার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল জানান, কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুত্তি নিচ্ছিল, টহলরত পুলিশকে দেখে তারা গুলি চালায়, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। পুলিশের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।