কক্সবাজার সমুদ্র সৈকতে হেল্প ডেস্ক চালু

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার করছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরাকক্সবাজার সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা দেওয়ার জন্য হেল্প ডেস্ক ও বিচ ক্লিনিংসহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে সেবামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান।

এসময় এসপি জিল্লুর বলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্টে তিনটি হেল্প ডেস্ক প্রাথমিকভাবে চালু করা হয়েছে। এতে পর্যটকরা তথ্য অনুসন্ধান, অভিযোগ প্রদান ও নিষ্পত্তি, ফাস্ট এইড, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পর্যটকদের উদ্ধারের জন্য ওয়াটার বাইকের ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা ও সেবা পাবেন। পরবর্তীতে ইনানী, সেন্টমার্টিন ও টেকনাফেও হেল্প ডেস্ক চালুর পরিকল্পনা রয়েছে।’

কক্সবাজার সমুদ্র সৈকত ট্যুরিস্ট পুলিশ সদস্যরাএসপি জানান, এছাড়া কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহের ১-২ দিন বিচ কর্মীদের পাশাপশি ট্যুরিস্ট পুলিশ ‘বিচ ক্লিনিং’ কার্যক্রম গ্রহণ করেছে। বিচ এলাকায় বিচ বাইক ও স্যান্ড সাপোর্ট ভিহাইকেলের পাশাপাশি হোটেল-মোটেল ও কটেজ জোন এলাকায় জোরদার করা হয়েছে ‘সাইকেল পেট্টোলিং’ কার্যক্রম।

কক্সবাজার সমুদ্র সৈকত হেল্প ডেস্ক উদ্বোধনএসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বি ও রায়হান কাজেমীসহ ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।