গ্রেফতার সালাউদ্দিন বাঁশখালী উপজেলার রায়চটা গ্রামের ফজলুল কাদেরের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানাধীন ওই বাসায় থাকতেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘রসুলবাগ আবাসিক এলাকার ওই বাসায় এক ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সালাউদ্দিনকে ওই বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তার উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামি এবং উদ্ধার ভিওআইপি মালামাল টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৩৫(২)/৫৫(৭) ধারা অনুযায়ী বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।