শনিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে হুমকি-ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করছে। তাদের তো কোনও কাজ নেই, তাদের আছে শুধু কথা। বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারী রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।’
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হায়দারসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।