পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত)কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এতে নুরুল ইসলাম নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়ায় নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিপি।
আহত নুরুল ইসলামকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক পাঁচ বাংলাদেশি জেলে হলেন- আজিজুল্লাহ,ইয়ার মাহমুদ, শাহ আলম, মো. রফিক, পেটার্স আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফে বিজিবির ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, ধরে নেওয়া জেলেরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তাদের ফেরত চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।