৮ ফে
মন্ত্রী আরও বলেন,‘ক্ষমতাসীন দল সংবিধান অনুসারে রুটিন ওয়ার্ক চালিয়ে যাবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কুমিল্লা ও রংপুরে নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করেছে এ নির্বাচন কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনও এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শিল্পপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, ব্যবসায়ী নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের মকবুলা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার জন্ম না হলে আমরা আজও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। তিনি ৭ মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন শেখ হাসিনা। জনবান্ধব নেত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় চৌদ্দগ্রামেও ব্যাপক উন্নয়ন হয়েছে, যা বিগত সময় হয়নি। আগামী জুন মাসের মধ্যে চৌদ্দগ্রামের একটি বাড়িও বিদ্যুৎবিহীন থাকবে না। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র সচিব মো. মহসিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জু, মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশীদ, মেজর জেনারেল (অব.) সাঈদ আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এএমডি মো. হাশেম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।