কুমিল্লায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লাকুমিল্লায় বিএনপি ও জামায়াতের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা জেলা ডিআইও ওয়ান মো. মাহাবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের মামলায় বিএনপি ও জামায়াতের ২৯ নেতাকর্মীকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। তার মধ্যে কুমিল্লা সদর উপজেলায় বিএনপির দুই জন, লাকসাম উপজেলায় বিএনপির চার জন এবং জামায়াতের একজন, মনোহরগঞ্জে বিএনপির তিন জন, সদর দক্ষিণে বিএনপির তিন জন, দাউদকান্দিতে বিএনপির তিন জন, তিতাসে বিএনপির একজন, বুড়িচংয়ে জামায়াতের একজন, মুরাদনগরে বিএনপির তিন জন, দেবিদ্বারে চার বিএনপি নেতাকর্মী, হোমনায় এক বিএনপি নেতা, মেঘনা বিএনপির এক নেতা এবং নাঙ্গলকোট বিএনপির দুই জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।