ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সস্পাদক তারিকুল ইসলাম রোমা গ্রেফতারি পরোয়ানার খবর নিশ্চিত করেছেন।
সদর থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নাশকতার অভিযোগে মামলা হয়। ওই মামলা থেকে অভিযুক্তদেরকে অব্যাহতির জন্য সোমবার আবেদন করেন বিএনপি নেতাকর্মীদের আইনজীবীরা। আবেদন নামঞ্জুর করে আদালত মামলায় অভিযুক্ত অভি, জাফর ও সিয়ামের নাম বাদ দিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।