তবে চাঁদপুর জেলা বিএনপির দাবি, তাদের ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাত থেকে সোমবার রাত পর্যন্ত জেলার চাঁদপুর সদর মডেল থানা ৬ জন, ফরিদগঞ্জ থানা ৩, হাজীগঞ্জ থানা ১ জন, মতলব দক্ষিণ থানা ৩ জন, গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী, পৌর ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম শেখ, সাবেক সভাপতি রব মিয়াজী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সম্পাদক শাহজালাল বেপারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা।
চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ের ডিআইও-১ মো. কবির হোসেন বলেন, ‘পুলিশ নিয়মিত কাজের অংশ হিসেবে অভিযান চালিয়েছে। গত কয়েকদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামিদেরকে গ্রেফতার করেছে।’
ওসি মো. ওয়ালী উল্ল্যাহ বলেন,‘ পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কয়েকজনকে আদালতে পাঠানো হয়েছে। ’