নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৫ জানুয়ারি) গভীর রাতে কোতোয়ালি থানার আলকরণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃতরা ওই এলাকার একটি ভবনে গোপন বৈঠক করছিলেন। গ্রেফতারকৃতরা জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী। তাদের মধ্যে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় বিএনপি'র ২৩ নেতাকর্মী আটক