চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমাইয়া ইবা নামে ছয় মাসের শিশু নিহত ও তিন জন আহত হয়েছে। সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ইবা উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের নাছির মিজি মেয়ে। আহতরা হলেন, নাছির মিজি (২৫) তার স্ত্রী মারজানা বেগম (২১) ও তাদের ছেলে নয়ন (৬)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে বিকট শব্দে নাসিরের ঘরের গ্যাস সিলেন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘর থেকে সবাই বের হয়ে আসার সময় শিশু সুমাইয়ার শরীরের অর্ধাংশ ঝলসে যায়। এর কিছুক্ষণ পরেই ইবা মারা যায়। এসময় আহত হয় আরও তিন জন। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর পুড়ে যায়।
মৈশাদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বজলুল গণি ঝিলন বলেন, তারা ফায়ার সার্ভিসেও ফোন করেনি। আমাকেও জানায়নি। আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থল ঘুরে এসেছি।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১