কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা ভাংতি নামক স্থানে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন জানান, ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা ভাংতি নামক স্থানে আসলে আগে থেকে উৎ পেতে থাকা ডাকাত সদস্যরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে হানা দেয়। এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসে। এক পর্যায়ে গ্রামের লোকজন ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ওই ডাকাত প্রাণ হারায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ডাকাতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


পুলিশ জানায়, নিহত ডাকাত সদস্যের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে  কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ ও র‌্যাবের নিরাপত্তা জোরদার, আটক ১৪