ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলদুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়ায় জুমার আগেই মিছিল করেছেন বিএনপির কর্মীরা। র্যাব, বিজিবি, পুলিশের কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের টিএ রোড রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। পরে মৌড়াইল রেলস্টেশন এলাকায় গিয়ে নেতাকর্মীরা পথসভা করে। পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বক্তৃতা করেন। বিএনপির নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং সরকারের কঠোর সমালোচনা করেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- কাল জুমার পর সারাদেশে বিএনপির বিক্ষোভ