ব্রাহ্মণবাড়িয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী নাশকতার আশংকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২৮ জন বিএনপি'র নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলার রায়ের পর থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার সবাই বিভিন্ন মামলার আসামি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
তিনি আর জানান, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।