নোয়াখালীতে আ.লীগের প্রতিবাদ মিছিল

নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলনোয়াখালীতে প্রতিবাদ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। তারা জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে মিছিলটি করা হয়েছে।  

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুদ্দীন জেহান, মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইমন ভট্ট, একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জমান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, জেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে।

এর আগে জেলা কার্যালয়ে এক সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে যে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে।