বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেড মেজর মো. তৌহিদুল ইসলাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোয়াংঝড়ির তারাছা ইউনিয়নের রাতাঝিরি এলাকায় গতকাল রবিবার রাত থেকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ আস্তানা গড়ার চেষ্টা করছিল। খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তবে এ ঘটনায় কোনও সেনা সদস্য আহত না হলেও সন্ত্রাসীদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, গহীন জঙ্গলে এ ঘটনা ঘটায় এলাকার সাধারণ জনগনের কোনও ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে যে তাদের কাছেও ভারী অস্ত্র ছিল। বর্তমানে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।