ফেনীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষফেনীর সোনাগাজীতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরে একটি মিছিল বের করা নিয়ে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
আহত ছাত্রলীগ নেতা রবিনকে চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সোনাগাজীর ডাকবাংলোয় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আহত ছাত্রলীগ নেতাসোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে উভয় গ্রুপের কর্মীরা শান্ত রয়েছে। পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।’
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অসীম কুমার সাহা জানান, সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।