ঢাকা ও চট্টগ্রামের প্রায় ২০টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে চট্টগ্রামে একুশে বইমেলার ২৬তম আয়োজন বুধবার শুরু হচ্ছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলা উদযাপন পরিষদের মহাসচিব নিয়াজ মোর্শেদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন, কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলসহ প্রমুখ।