কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কুমিল্লাকুমিল্লার লাকসামে ডেমু ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) লাকসাম ফতেহপুর রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি।
ওসি জানান, লাকসাম ফতেহপুর রেল গেটটি অনুমোদিত। রেল লাইনের দুই পাশে পাকা সড়ক হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। সোমবার সকালে লাকসাম থেকে নোয়াখালীগামী ডেমু ট্রেনটি যাওয়ার পথে ফতেহপুর রেল গেটে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
তিনি আরও চালকের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে।