মানববন্ধনে যে ৫ দফা দাবি করা হয় সেগুলো হলো- চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে শূণ্য পদে মেধায় নিয়োগ দেওয়া, কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা ও চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থান বিদ্যমান কোটা ব্যবস্থার কারণে কঠিন হয়ে যাচ্ছে। মানববন্ধনে অনতিবিলম্বে এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা।