গ্রেফতার হোসেন আহমদ টেকনাফের ট্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ৯ নম্বর বাসায় থাকেন বলে ওসি জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোসেন আহমদের দুটো পা নেই। বাম পায়ে একটি কৃত্রিম পা লাগানো ছিল। কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার বাম পায়ে লাগানো কৃত্রিম পা থেকে দুই হাজার ইয়াবা বের করে দেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’