আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ, চার জন নারী ও তিনটি শিশু রয়েছে। তারা হলেন, ওসমান গনি, নুর হোসেন, মিনুয়ারা বেগম, আছিয়া বেগম, আয়েশা বেগম, ইয়াসিন, ওয়াহাব, রেদোয়ান ও মরিয়ম।
সদর দক্ষিণ থানার তদন্ত কর্মকর্তা নাজির উদ্দিন জানান,পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়েছে। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এসেছেন বলে জানা গেছে।