বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলায় নবনির্মিত চিড়িয়াখানার গেটের উদ্বোধনের সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় কমিশনার আরও বলেন, ‘আমরা দেখে এসেছি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য কিছু ক্যাম্প নির্মাণ এবং বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে। আশাকরি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার দ্রুত পদক্ষেপ নেবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুফিদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. আলী নূর খানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।