দুই কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে নিহত ১

 দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে অপর একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে মো.একরাম (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে ওই উপজেলার বড় দারোগার হাঁট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রঞ্জু হাসান (৩৪) নামে আরও একজন আহত হয়েছেন। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক রবিউল আজম এ তথ্য জানিয়েছেন।

নিহত একরাম ও আহত রঞ্জুর বাড়ি যশোর জেলায়।

রবিউল আজম বাংলা ট্রিবিউনকে বলেন,‘কভার্ডভ্যান দুটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বড় দারোগার হাঁট এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে সামনে থাকা কাভার্ডভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী একরাম নিহত ও চালক রঞ্জু হাসান আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘কাভার্ডভ্যান চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। একটি কাভার্ডভ্যান অন্য কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এর ফলে ওই কাভার্ডভ্যানে থাকা দুইজনের মধ্যে একজন মারা যান, অন্যজন আহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন