শনিবার (৩ মার্চ) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট ক্যাম্পে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস। এসময় তিনি কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ওপরও জোর দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেওয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উচ্ছসিত প্রশংসা করেন লিসা কার্টিস।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় লিসা কার্টিসের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সীমান্তে রোহিঙ্গা পরিস্থিতির ওপরও নজর রাখছি। সম্প্রতি সীমান্তে সেনা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার সামগ্রিক বিষয়েই আমরা নজর রাখছি। আমরা আশ্বস্ত করতে চাই, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আমরা কাজ করছি। রোহিঙ্গারা যাতে শুধু মিয়ানমারেই নয়, নিজেদের গ্রামগুলোতে ফিরতে পারে সেজন্যও আমরা দেশটির সরকারের সঙ্গে কাজ করবো। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে মিয়ানমার সরকার কী করছে আমরা তাও জানতে চাইবো।’
মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও টেকনাফ উপজেলার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।