শনিবার (৩ মার্চ) কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বের অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ ছিল ৫৮তম। আওয়ামী লীগ সরকারের ৯ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫টি দেশকে পিছিয়ে ফেলে এখন ৪৩তম হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘সবাইকে উন্নত বিশ্বের লেখাপড়া দিকে খেয়াল করতে হবে। আমাদেরকেও লেখাপড়ার মান আরও বাড়াতে হবে। উন্নত বিশ্বের উন্নত লেখা পড়া আমাদেরকে অনুসরণ করতে হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, সমাজসেবা অধিদফত রের অতিরিক্ত সচিব এ কে এম খায়রুল আলম, আইসিটি অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মঞ্জুরুল আলম খান, প্রফেসর গোলাম মাওলা, এম আলী আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোসলেহ উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম সিটি করপোরেশন সচিব মো. আবুল হোসেন, এডিসি মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, অ্যাডভোকেট জসিম উদ্দিন, এসএসপি (সার্কেল) শেখ মো. সেলিম ও ওসি মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।