গ্রেফতার ছিনতাইকারী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে রাশেদ রানা (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৪ মার্চ) রাতে ওই এলাকার অক্সিজেন মোড়ে রেল বিটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাশেদ রানা কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুরের আব্দুল কাদেরের ছেলে।
মিমতানুর রহমান বলেন, রাশেদ দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।