আটক দুই ছিনতাইকারী হলো দক্ষিণ শাহমিরপুর এলাকার আহম্মেদ নুর ও উত্তর বন্দর এলাকার নাহিদুর রহমান। অপর ছিনতাইকারীদের ধরতে পুলিশ গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় জানাতে রাজি হননি।
সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বিকেলে থানায় মামলা দায়েরের পর আমরা রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালাই। কিন্তু রাতে আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি। পরে সোমবার সকালে আমরা আবার অভিযান শুরু করি। এ সময় পার্কি বিচ এলাকায় থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে আরও কয়েকজন ছিনতাইকারীর নাম পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে কর্ণফুলী থানাধীন কাফকো ঝাউবাগানে কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় ছয় চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাংকের ক্রেডিট কার্ড ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ছয় নাগরিক রবিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: এই হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর: রাবি উপাচার্য