চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’

চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ভাস্কর্য’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। চবির বুদ্ধিজীবী চত্বরে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হবে। ভাস্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহানের নকশায় স্মৃতিস্তম্ভটি দৃশ্যমান হবে এ মাসের মধ্যেই। প্রকল্পের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী এ তথ্য জানান।

ভাষ্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বেশিরভাগ ভাষ্কর্যে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তেমন ভাবে তুলে ধরা হয়নি। আমি চেষ্টা করেছি এ ভাষ্কর্যে নারীদের অংশগ্রহণ তুলে ধরার। মুক্তিযুদ্ধের প্রতি তরুণ সমাজের আগ্রহ, স্বাধীনতাবোধ তুলে ধরার চেষ্টায় ভাষ্কর্যে প্রায় ২০টি মানব অবয়ব ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে মুক্তিযোদ্ধাদের দু’টি অবয়ব থাকবে এবং অন্য অবয়বগুলো হবে স্বাধীনতা পরবর্তী মানুষ।

চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’তিনি আরও বলেন, ‘ভাষ্কর্যের উচ্চতা হবে আনুমানিক ১৭-১৮ ফিট। এই ভাষ্কর্য নির্মাণে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

প্রকল্পের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, প্রায় পনের লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। স্মৃতিস্তম্ভটির কাজ এ মাসেই শেষ হবে।