পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। এ সময় সরকারি বইয়ের পাশাপাশি পাঞ্জেরি, লেকচার, অ্যাডভান্সসহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত গাইড বই জব্দ করা হয়। উদ্ধার বইগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাইব্রেরির মালিক বিনামূল্যে বিতরণের বই অবৈধভাবে সংগ্রহ করে গুদামজাত করেছিল। এটা ফৌজদারি অপরাধ। গোপনে সংবাদ পেয়ে আমরা বইগুলো উদ্ধার করেছি। এর সঙ্গে সংঘবদ্ধ কোনও চক্র জড়িত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’