রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

রাঙামাটিরাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত রাত ১২টার দিকে উপজেলার বঙ্গলছড়ি ইউনিয়নের বালুখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নতুন মনি চাকমা (৪২)। দলীয় কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শনিবার আনুমানিক রাত ১২টার দিকে বালুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে।