চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

অস্ত্রসহ আটক দুই সন্ত্রাসী চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক  করেছে র‌্যাব। শনিবার (১১ মার্চ) গভীর রাতে দক্ষিণ সলিমপুর এলাকা থেকে ওই দুই সন্ত্রাসীকে আটক  করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশ্যূটারগান, সাত রাউন্ড গুলি ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

আটক দুই সন্ত্রাসী হলেন- ভুজপুর থানাধীন আজিম পুর গ্রামের এরশাদ (৩২) ও ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামের একরাম উদ্দিন (১৯)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, দক্ষিণ সলিমপুর এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সন্ত্রাস কার্যক্রম চালানোর জন্য অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে এরশাদ ও একরামকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই সন্ত্রাসীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।