নাসিরনগর উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নাসিরনগর উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া-১ আসন) উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। তবে শুরুর দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

নাসিরনগর উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছেনাসিরনগরে ১৩ ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে মোট ভোটার  সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে  নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৯৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন। প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্যসহ মোট ২৪ জন দায়িত্ব পালন করছেন।

আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. মাকসুদুর রহমান জানান, এই কেন্দ্রে ভোট সংখ্যা ৪ হাজার ২৩৭টি। সকাল পৌনে ৯টা পর্যন্ত মোট ৮টি বুথে ৯০জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাসিরনগর উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছেগত বছরের ১৬ ডিসেম্বর এই আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিএম ফরহাত হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদ এবং ইসলামি ঐক্যজোট প্রার্থী একে এম আশরাফুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।