কুমিল্লায় জামায়াতের মিছিল থেকে ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরীর সভাপতি হাবিবুর রহমান মজুমদার (২৮)ও সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম শাহাদাতসহ (২৭) তিন শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর রানীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন।
কুমিল্লা মহানগরী জামায়াতের প্রচার সেক্রেটারি কামারুজ্জামান সোহেল জানান, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরী জামায়াত মিছিল করে। মিছিল শেষে ফেরার পথে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে উপ-নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি কম