রবিবার (২৫ মার্চ) বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
আ জ ম নাছির বলেন, ‘বর্তমান প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা ধারণ করতে হবে। দেশে যেন কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন অন্দরমহলে ঢুকে পড়েছে। তারা ঘরবাড়িতে বোমা ও অস্ত্রের পাহাড় মজুদ করেছে। তাদের সেই দুর্গে আমাদের নেতাকর্মীদের হানা দিতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ, খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক এম এ রশিদ, তথ্য সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভুলু, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, অধ্যক্ষ আসলাম হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।